বিসিআইসি এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিসিআইসি এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান

বিসিআইসি এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সৃষ্টি জবস ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
বিসিআইসি এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

 

বিসিআইসি এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। প্রতিষ্ঠানটি ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই) ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্য একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল।

পদের নাম

১. শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর)

পদসংখ্যা : ২৪৯ জন

মাসিক ভাতা : উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)

আবেদনের বয়স : সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত) এবং এইচএসসি (পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতসহ) উভয় পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) [(কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স/ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন)] এ কমপক্ষে জিপিএ ৩.০।

২. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল টেকনোলজি)

পদসংখ্যা : ৯৯ জন

মাসিক ভাতা : উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)

আবেদনের বয়স : সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/ স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস) সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে।

৩. শিক্ষানবিশ গ্রেড-২ : টেকনিশিয়ান (মেকানিক্যাল/মেশিন টুলস টেকনিশিয়ান টেকনোলজি)

পদসংখ্যা : ২০১ জন

মাসিক ভাতা : উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচশত)

আবেদনের বয়স: সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [মেকানিক্যাল/মেশিন টুলস] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে।

৪. শিক্ষানবিশ গ্রেড-২ : টেকনিশিয়ান (অটোমোবাইল/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি)

পদসংখ্যা : ৪৬ জন

মাসিক ভাতা : উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)

আবেদনের বয়স : সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/ এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল)[অটোমোবাইল/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০।

৫. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি)

পদসংখ্যা : ৬৭ জন

মাসিক ভাতা : উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)

আবেদনের বয়স : সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [(ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন)] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে।

৬. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ড্রাফটিং অ্যান্ড সিভিল/উড ওয়ার্কিং টেকনোলজি)

পদসংখ্যা : ২৭ জন

মাসিক ভাতা: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)

আবেদনের বয়স : সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/ স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/ এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [ড্রাফটিং অ্যান্ড সিভিল/উড ওয়ার্কিং/বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।

যেভাবে আবেদন : টেলিটকের এর মাধ্যমে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফরম পূরণ করতে হবে আগ্রহীদের। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন ও ভ্যাট ৬ (ছয়) টাকা সহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে টেলিটকে ফি জমা দিতে হবে। আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি ও নিয়মাবলী বিসিআইসির ওয়েবসাইট ,   http://bcic.teletalk.com.bd/ এবং http://tici.teletalk.com.bd এ পাওয়া যাবে।

অন্যান্য শর্তাবলি :

১. আবেদনকারীকে লিখিত/মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

২. নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), পলাশ, নরসিংদীর নিয়ন্ত্রণে ন্যূনতম ১২ (বার) মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তার মধ্যে প্রশিক্ষণার্থীকে ইন-প্ল্যান্ট প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্পপ্রতিষ্ঠানে প্রেরণ করা হবে।

৩. প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়নে সফলতার সঙ্গে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্রের ওপর সনদপত্র প্রদান করা হবে।

৪. প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হওয়া কোনভাবেই সংস্থাধীন কারখানাগুলোতে চাকরির নিশ্চয়তা প্রদান করে না।

৫. শিক্ষানবিশ নির্বাচন/নিয়োগের ক্ষেত্রে কোনরূপ সুপারিশ অথবা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।

৬. অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে পদার্থ, রসায়ন ও গণিতের নির্দিষ্ট ঘরে প্রত্যেক বিষয়ে সিজিপিএ উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। ভবিষ্যতে কোন তথ্য ভুল প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে এবং বয়সসংক্রান্ত এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন শেষ সময় : ২০ এপ্রিল, রাত ১২টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!