লালপুরে ইভটিজিং এর অভিযোগে আটক -২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লালপুরে ইভটিজিং এর অভিযোগে আটক -২ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালপুরে ইভটিজিং এর অভিযোগে আটক -২

লালপুর (নাটোর) থেকে রাকিব পাশা
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
লালপুরে আটককৃত দুই ইভটিজিংকারী

 

 

লালপুরে ইভটিজিং এর অভিযোগে আটক -২

 

 

নাটোর লালপুর উপজেলার শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থীকে ইভটিজিং এর দায়ে শুভ (২০) নামের এক যুবক সহ ৮ জনের নামে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

 

এঘটনায় ওই শিক্ষার্থীর বাবাকে মারপিট করে জখম করেছে শুভ সহ তার অনুসারীরা। এঘটনায় বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী উপজেলার শালেশ্বর গ্রামে অভিযান চালিয়ে রিয়াদ ও তার বাবা মসলেমকে আটক করেন এবং তাদের থানায় হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

পড়ুন>> রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

 

আটককৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। মতামত, শিক্ষার্থীর মা বলেন, কয়েক মাস ধরে আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে বখাটে শুভ নামের এক যুবক উক্তাক্ত করে আসছিল। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে শুভ সহ তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে আমাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন।

তিনি আরো বলেন, মেয়ের বাবা বৃহস্পতিবার তারাবির নামাজ শেষে বাড়ী ফেরার পথে শুভ সহ তার লোকজন অতর্কিত হামলা চালায়। এবং আমার মেয়ের বাবার মাথা ফাটিয়ে দিয়েছে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। লালপুর থানার ওসি নাজমুল হক আটককৃতদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!