রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
- আপডেট সময় : ০৯:১৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে
রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র গত রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার (১৩ মে) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে। জড়িত স্কুলছাত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পড়ুন>>রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ: হুমকি ধামকি দিয়ে পাঁচ হাজার টাকায় রফাদফার চেষ্টা
তিনি জানান, পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টায় দিকে মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত তার খোঁজখবরও নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত স্কুলছাত্রকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। বর্তমানে শিশুটির রক্তক্ষরণ বন্ধ আছে। মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























