ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসে সাশ্রয়ী টিকিট দীর্ঘদিন বন্ধ থাকা টঙ্গীর তিনটি টেক্সটাইল মিলে উৎপাদনের নতুন পরিকল্পনা প্রথমবারের মতো সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমদানিনির্ভরতা কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান চাপে সংকটে সৌদি আরব: বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের ৫ দফা প্রস্তাব ও বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণ ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ডোমারের গোমনাতী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ১১:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ডোমারের গোমনাতী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারের গোমনাতী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নে কৃষক সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) বিকালে উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। দিনভর পরিশ্রম করে আমাদের কৃষকেরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। তবে দুঃখের বিষয়,তারা তাদের ন্যায্য মূল্য না পাওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা কাজ করছি।

পড়ুন>> শেখের বেটি হাসিনা একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮ টা সেতুর টাকা বিদেশে পাচার করছে 

তিনি আরও বলেন, ’আমরা চাই কৃষিপণ্য বিক্রয়ে ন্যায্যমূল্য নিশ্চিত হোক ও সেচ-সার সহ কৃষির সব উপকরণ সহজলভ্য ও সাশ্রয়ী করা হোক। বিএনপি ক্ষমতায় আসলে দেশনায়ক তারেক রহমান কৃষকদের জন্য স্বল্প সুদে কৃষি ঋণ, শস্য বীমা চালু, প্রতিটি ইউনিয়নে হিমাগারের ব্যবস্থা ও কৃষি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন।

গোমনাতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইছুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশের উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।

গোমনাতী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালিউর রহমান হেলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী,

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল্লাহ রুমেল, সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, উপজেলা কৃষক দলের সভাপতি আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন-উর-রশিদ (মামুন), সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বুলবুল প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারের গোমনাতী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫