ঘিওরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
ঘিওরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
ঘিওরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার।
মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ই জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে লায়লা আরজু (৬২) নামের দুই সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
রাথুরা গ্রামের মোঃ সেকেন্দার আলী খান এর স্ত্রী লায়লা আরজু। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী সাইদা বেগম (৩৮) ও তাঁর স্বামী হালিমকে (৪৮) থানায় নিয়ে গেছে পুলিশ।
পড়ুন>> জমি নিয়ে বিরোধে কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যু
বানিয়াজুরী-ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে লায়লা আরজুর গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকে। ঘিওর থানার পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
ঘিওর থানার পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি বুধবার সকালে নিহতের স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। বাজার থেকে বাড়ি ফিরে দেখেন বিল্ডিং এর মেঝেতে তাঁর স্ত্রীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুলিশ আসে।
মোঃ সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, ‘কে বা কারা বাসায় প্রবেশ করে তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।’
পড়ুন>> নওগাঁর মহাদেবপুরে অর্থ; স্বর্ণালঙ্কার লুট ও দলবদ্ধ ধর্ষণ এর সাথে জড়িত ডাকাত দলের ৭ জন গ্রেফতার
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা সেকেন্দার আলী খান এর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ‘ঘটনস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান। ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























