ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার

কুড়িগ্রামে যুবদল নেতা আশরাফুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে যুবদল নেতা আশরাফুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে যুবদল নেতা আশরাফুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ডিসেম্বর)২৫ সকাল সারে১১ টারদিকে জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়।

জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক নয়ন আলী,পৌর যুবদলের সদস্য সচিব শিমুল,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রজব আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।

 পড়ুন>> সুনামগঞ্জে ১৬ লাখ টাকা ভারতীয় পন্য আটক

প্রতিবাদ সমাবেশে নিহত যুবদল নেতা আশরাফুল ইসলামের পিতা আয়নাল হক, তার বক্তব্যে বলেন খালেক বাহিনীর হামলায় আমার ছেলে নিহত হয়, আমি প্রশাসনের কাছে দাবী জানাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করার। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও বিচার চাই, বক্তব্যের সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

অন্যান্য বক্তারা, যুবদল নেতা হত্যার ঘটনায় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের গ্রুপকে দায়ী করেন। একই সঙ্গে দ্রুত উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে অরাজনৈতিক একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক গত শনিবার (২৮ ডিসেম্বর) ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যাকান্ড সংঘটিত হওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি বলে সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন যুবদল নেতারা।

পড়ুন>> নাগেশ্বরীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সমাবেশ থেকে জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন, এর মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতারে ব্যর্থ হলে কুড়িগ্রাম জেলা যুবদল আরও কঠোর কর্মসূচি দেবেন বলে ঘোষণা দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে যুবদল নেতা আশরাফুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫