স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়
- আপডেট সময় : ০৭:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়
হাসিনা সরকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতের সাথে বন্ধুত্বের নামে বাংলাদেশের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কে পরিণত করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তাদের পতনের পর তারা দেশের মধ্যে এখন ধর্মীয় দাঙ্গা লাগাতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের ছাত্র জনতার আত্মার সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়।
গণতন্ত্রের নামে বিগত ১৬ বছর আওয়ামী সরকার হত্যা গুমে লিপ্ত ছিল। উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। খুনি হাসিনা সরকার ও তার দোসররা দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে।
পড়ুন>> তাহিরপুর যাদুকাটায় ১৭ টি অবৈধ শেইভ মেশিন জব্দ
তিনি গত মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির সদস্য আকতার হোসেন এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক এম আই সুমন, আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখার সংগঠক রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনক প্রমুখ।
আরো বলেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন
রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি গোটা দেশব্যাপী একটি রাজনৈতিক ভারসাম্য নির্মাণে কাজ করছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























