নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল

নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
প্রতিকী ছবি

 

নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত হয়েছে ২ জন। বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন এর ধলাগাছ এলাকায় দিনাজপুর রংপুর মহাসড়কে পিক-আপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামে প্লাইউড কারখানার শ্রমিকের মৃত্যু হয়। নিহত শামসুল হক সৈয়দপুর উপজেলার ইসলাম বাগের রেলওয়ে বিদ্যুৎ বিতরণ  কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।

এছাড়াও একাই উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালার ভিটা লংকা পাড়া নামক স্থানে মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক ৬ বছরের শিশুর মৃত হয়। এবং নিহত আব্দুল্লাহ উক্ত এলাকার মোহাম্মদ সোহেল ইসলামের ছেলে।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় সকাল ৯ টার দিকে নিহত আব্দুল্লাহ রাস্তার পাশে খেলা করার সময় মাটি বোঝাই ট্রলির ধাক্কা দিয়ে পালিয়ে যায় তখন স্হানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

এবিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফইম ইসলাম বলেন সৈয়দপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত হয় ২ জন তাদের দুজনের লাশ আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!