সংবাদ শিরোনাম :
রাজিবপুরে ৩১০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
কুড়িগ্রাম থেকে বিপুল রায়
- আপডেট সময় : ০৯:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
রাজিবপুরে ৩১০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
রাজিবপুরে ৩১০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় রাজিবপুর থানাধীন ধুলাউরি গ্রামের সুইসগেইট এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করেন।
পড়ুন>>ফ্রেন্ডশিপ এর জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রতিবন্ধিতা বিষয়ক এ্যাওয়ার্ড’ অর্জন
এ অভিযানে ৩১০০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন চেংটাপাড়া এলাকার মাদক কারবারি মোঃ হানিফ মিয়া (২৮) ও একই এলাকার মোঃ রুকুনুজ্জামান (১৯)।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।
Facebook Comments Box

























