সংবাদ শিরোনাম :
হামার ঠাকুরগাঁও
হাবিবা বেগম
- আপডেট সময় : ১১:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
হামার ঠাকুরগাঁও
-হাবিবা বেগম
হামার শহর ঠাকুরগাঁওটা দেখিবা চাহিলে মন
গুগোল ম্যাপে নাহিলে আইসো শোধায় মানুষ জন,
এমন শহর দেখিলে জুড়াবে কহেছু তোমার জান
ঠাকুরি-ডাইল টাঙ্গনের মাছ বাড়ায় হামার মান
বালিয়াডাঙ্গীর আম গাছটার কথা কী কহিম ভাই;
হছেরে বয়স দুইশ বছর জুড়েছে বিঘা আড়াই
ভাকা পিঠা খায় হামরা দেখিরে ভাই বিহানের মুখ
আর কাঞ্চনজঙ্ঘা দেখিয়া বুকত নিইযে সুখ।
আছে সুগার মিল চায়ের বাগান হরিপুরত লিচু
চান্দে-আইতে কইনা-বউরা গীতে গীতে কহে কিছু।
রাণীশংকৈলের রাজবাড়ি কত ইতিহাস বহে
সনগাঁ মসজিদটা সম্রাট আলমের কাথা কহে
হামরা মানুষ বড় সাদাসিধা এগনাতে বাসি ভালো,
কুটুমদারি তো করি না হামরা ভিতরত থুয়ে কালো,
কাম শেষ করে মরদরা গায় হাউসে ধামের গান
শুনেহেনে ভুলি দুঃখ কষ্ট জুড়ায় হামার প্রাণ।
শব্দার্থঃ-
হামার= আমার
কহেছু= বলছি
ঠাকুরি= মাসকলাই
কহিম= বলব
হছেরে= হচ্ছে
ছে= আছে
ভাকা= ভাপা
বিহান= সকাল
কইনা= নতুন বউ
বউ= ঝি
আইত= রাত
গীত= গ্রাম্য গান যা বউ- ঝিরাই শুধু গায়
কাথা=, কথা
কহে= বলে
এগনাতে= একটুতে
কুটুম = মেহমান
মরদ= পুরুষ
ধামের গান= পালাটিয়া গান
শুনেহেনে= শুনার পরে
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























