ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন

সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শন

সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং পুলিশ অফিস হিসাব শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন। ১৬ অক্টোবর বুধবার সকাল ১০টায় ডিআইজি এই পরিদর্শন উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন।

এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে তিনি পুলিশ অফিসের হিসাব শাখায় দ্বিবার্ষিক পরিদর্শন করেন এবং সেখানে ব্যবহৃত বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

ডিআইজি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পড়ুন>>বিরল ও বোঁচাগঞ্জে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় পাচারকারীসহ ৩ জন আটক

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি সিলেট রেঞ্জ বায়েজিদ বিন মনসুরসহ আরও অনেকে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শন

আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪