ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

চৌহালীতে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ০৮:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

চৌহালীতে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌহালীতে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ

চৌহালীতে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বাজার সংলগ্ন জনসাধারণের চলাচলের সরকারি মাটি ভরাটকৃত রাস্তার জায়গা জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ব্যবসায়ী আব্দুল মতিনের বিরুদ্ধে। আর এ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উপর ক্ষেপে যান ঐ ব্যবসায়ী।

নির্মিত ঘরগুলো অপসারণের দাবিতে গত রবিবার এলাকাবাসী উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘুটিয়া ইউনিয়নের বিনাইন বাজার সংলগ্ন সরকারি মাটি ভরাটকৃত রাস্তার জায়গা দখল করে একাধিক দোকানঘর নির্মাণ করেছে আব্দুল মতিন।

পড়ুন>>কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বদলি ও তিস্তার ভাঙন রোধে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন ও বিক্ষোভ

দোকানঘর নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেননি তিনি। দোকানঘর নির্মাণের ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

সাজেদা খাতুন নামে এক নারী বলেন, আমাদের গ্রামের মানুষদের চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তার প্রায় দেড়শো মিটার দৈর্ঘ্য ও ৪-৫ ফুট প্রস্থ দখল করে দোকানঘর নিমার্ণ করায় যানবাহনই চলাচলে ব্যপক ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।

স্থানীয় আনোয়ার হোসেন বলেন, রাস্তা থেকে দোকানঘর না সরানোয় এলাকার মানুষদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। এ রাস্তার পাশ দিয়ে গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস। এছাড়া বিকল্প কোন রাস্তা না থাকায় স্থানীয় কয়েকটি গ্রামের মানুষও চলাচল করে থাকেন এ রাস্তা দিয়ে। আমাদের রাস্তা প্রয়োজন, আমরা রাস্তা চাই।

সরকারি মাটি ভরাটকৃত রাস্তার জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে অভিযুক্ত আব্দুল মতিন বলেন, রাস্তার প্রায় সম্পূর্ণই আমার তাই দোকানঘর নির্মাণ করা হচ্ছে।

এ বিষয়ে চৌহালী থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের কোন সুযোগ নেই। এ ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোকানঘর রাস্তায় নির্মিত হয়েছে কিনা তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌহালীতে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ

আপডেট সময় : ০৮:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪