ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিস্ফোরক মামলায় নির্মাতা আতিক জামান গ্রেপ্তার, মুক্তি দাবি রেদওয়ান রনির নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের মোটরসাইকেল শোডাউন বিদেশফেরত কর্মীদের সেবায় জেলায় ওয়ান-স্টপ সেন্টারের তাগিদ ওয়াশিংটন বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, চাইলেন নতুন শর্ত ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে সেরা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৪ কর্মকর্তা বরখাস্ত নোয়াখালীতে তরুণীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: আটক ১, পলাতক ২ বিএনপি কর্মীকে যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুলের মাথায় এখনো ৭টি বুলেট: চিকিৎসা নিয়ে দুঃশ্চিন্তায়

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৩৯৩ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুলের মাথায় এখনো ৭টি বুলেট: চিকিৎসা নিয়ে দুঃশ্চিন্তায়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুলের মাথায় এখনো ৭টি বুলেট: চিকিৎসা নিয়ে দুঃশ্চিন্তায়

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে মিছিলে যান মোঃ এনামুল হক (২৫)। ছাত্র লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের এলোপাথাড়ি গুলিতে বুলেট বিদ্ধ হন তিনি। মাথায় ও সারা শরীরের প্রায় ৫০ টি রাবার বুলেট লাগে। চিকিৎসা করে সব গুলো বুলেট বের করলেও এখনো মাথায় ৭ টি হাতে ১ টি উরুতে ৫ টি বুলেট নিয়ে কাতরাচ্ছেন এনামুল।

 অপারেশনের মাধ্যমে বুলেটগুলো বের করা সম্ভব। তবে প্রচুর টাকা ও ঝুঁকি আছে বলে জানান চিকিৎসকরা। কর্মহীন হয়ে পড়ে থাকা দিন মজুর এনামুলের পক্ষে সেই চিকিৎসা ব্যয় করার সামর্থ নেই।

এনামুক হক ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিয়ার স্কুলপাড়া গ্রামের মৃত বেলাল হোসেন ও মোছাঃ আমিনা বেগমের ছেলে। বাবা মারা যাওয়ার পর দিনমজুরি কাজ করে সংসার চালাতেন। ঘরে স্ত্রীও কন্যা সন্তান, মা আর ভাই বোনের খরচ মেটাতে হিমশিম খাওয়া এনামুলের চোখে এখন হতাশার ছাপ।

এনামুল হক বলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শহরে গত ৪ আগষ্ট শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন। বিকেলে ছাত্রদের সাথে মিছিলে যোগ দেই। মিছিলটি ভুরুঙ্গামারী থানার সামনে আসলে আমাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।

এতে ঐ মিছিলে থাকা আমিসহ প্রায় ২০ জন আহত হই। এ সময় আমার মাথা, হাত-পা ও পিঠে ৫০ টির মতো রাবার বুলেটে লাগে। আহত অবস্থায় বন্ধুরা আমাকে আমার আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। সেখানে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসি।

তিনি আরো বলেন, ঘটনার তিন চারদিন পর হঠাৎ আমার মাথা প্রচুর ঝিমঝিম করতে থাকে। রংপুর ইসলামিক কমিউনিটি ক্লিনিকে গিয়ে বাকি বুলেট বের করি। এখন আমার মাথায় ৭ টি রাবার বুলেট আছে। হাতে ১ টা ও উরুতে ৫ টা আছে। সেগুলো এখনও বের করা যায়নি।

 ডাক্তার বলেছে সেগুলো বের করতে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। টাকা তো নাই। তাই অপারেশন করাতে পারছি না।

এনামুল হকের মা মোছাঃ আমিনা বেগম জানান, আমার স্বামী মারা যাওয়ার পর বড় ছেলে এনামুলের দিন মজুরের টাকা দিয়ে সংসার চলতো। আন্দোলনে গিয়ে সে আহত হয়েছে। কাজ করতে পারে না। এখন সংসার চালার টাকা নাই, চিকিৎসা করবো কেমনে।

এনামুলের স্ত্রী শিমু আক্তার বলেন, আমার স্বামীর আয় দিয়ে কোন রকম সংসার চলতো। এখন স্বামী অসুস্থ কাজ করতে পারে না। চিকিৎসা খরচ নিয়ে খুবই দুঃশ্চিন্তায় আছি। কেউ যদি সহযোগিতা করতো তাহলে আমাদের খুব উপকার হতো।

ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ গোলাম ফেরদৌস বলেন, আহত এনামুল হকের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ওনাকে অফিস আসতে বলেন বিষয়টি দেখবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুলের মাথায় এখনো ৭টি বুলেট: চিকিৎসা নিয়ে দুঃশ্চিন্তায়

আপডেট সময় : ১২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪