সংবাদ শিরোনাম :
বাল্যবিবাহ প্রতিরোধে বড়রাউতা উচ্চ বিদ্যালয়ে পথনাটক অনুষ্ঠিত
ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
- আপডেট সময় : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
বাল্যবিবাহ প্রতিরোধে বড়রাউতা উচ্চ বিদ্যালয়ে পথনাটক অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণের লক্ষ্যে তরুণ সমাজ শীর্ষক ‘যুক্ত’ প্রকল্পের আওতায় পথনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুরে বড়রাউতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানব কল্যাণ পরিষদ (এমকেপি)-এর আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত পথনাটকে অংশগ্রহণ করেন স্কুল থিয়েটার দলের শিক্ষার্থীবৃন্দ।
এসময় স্কুল থিয়েটার দলের শিক্ষার্থীরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কিত নাটকটি প্রদর্শন করেন।
উক্ত নাটকটি প্রদর্শনের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























