সিরাজগঞ্জের এনায়েতপুর পশুর হাটে হাসিলের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জের এনায়েতপুর পশুর হাটে হাসিলের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রী ড. আব্দুল মঈন খানের তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান

সিরাজগঞ্জের এনায়েতপুর পশুর হাটে হাসিলের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা

সিরাজগঞ্জ থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
সিরাজগঞ্জের এনায়েতপুর পশুর হাটে হাসিলের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা

সিরাজগঞ্জের এনায়েতপুর পশুর হাটে হাসিলের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা

সরকারি বিধি বিধান না মেনে সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুর পশুর হাটে হাসিলের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়। শুধু তাই নয় রশিদ দেওয়া হলেও রশিদে হাসিলের টাকা উল্লেখ করছেন না বর্তমান ইজারাদার এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা (পাষাণ) ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর ) সরেজমিনে এনায়েতপুর পশুর হাট ঘুরে দেখা যায় হাসিলের নামে আদার করা হচ্ছে অতিরিক্ত টাকা। সরকার প্রতিটি গরু ৪০০ টাকা এবং প্রতিটি ছাগল ও ভেড়া ৬০ টাকা হাসিল নির্ধারণ করে দিলেও সেখানে নেওয়া হচ্ছে প্রতিটি গরু ৬০০ টাকা এবং প্রতিটি ছাগল ও ভেড়া ৪০০ টাকা।

এনায়েতপুর হাট হতে গরু ক্রয় করে বাড়ি ফিরছিলেন শাহজাদপুর থানার শিবরামপুর গ্রামের মোঃ সিফাত। তার সাথে কথা বললে তিনি অভিযোগ করেন ৩১০০০/- টাকা দিয়ে গরু কিনে হাসিল দিয়েছি ৬০০ টাকা, সেটাও রশিদে উল্লেখ করে নাই। ক্রেতা আরো বলেন এই হাট কমিটি পুরাই অনিয়ম ও ডাকাতি করছে।

জেনে নিন>>সারা দেশের গরু-ছাগলের হাট

বেলকুচি থানার ভাঙ্গা বাড়ি গ্রামের মোহাম্মদ ইমরান ৫৫০০০ টাকা দিয়ে গরু ক্রয় করে হাট থেকে বাড়ি যাওয়ার পথে তার সাথে কথা বলে জানতে পারি উনিও ৬০০ টাকা হাসিল দিয়েছে কিন্তু হাসিলের কথা রশিদে উল্লেখ করে নাই। উনি রাগান্বিত হয়ে বলেন হাট কমিটি হাসিলের নামে চাঁদাবাজি করছে আমরা এর থেকে প্রতিকার চাই।

একই ঘটনা ঘটে এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের নূরু শেখের সাথে। নুরু শেখ ৬৫০০ টাকা দিয়ে ছাগল ক্রয় করলে হাসিল দেয় ৪০০ টাকা সেটাও রশিদে উল্লেখ করে নাই।

এই অভিযোগের প্রেক্ষিতে এনায়েতপুর পশুর হাটের ইজারাদার মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগের ব্যাপারে কথা বললে মাসুদ রানা জানান অতিরিক্ত টাকা নেয়া হয় না এই কথা আমি একেবারেই অস্বীকার করব না, হাটে বিভিন্ন খরচের কারণে কিছু অতিরিক্ত টাকা নেয়া হয়।

এ ব্যাপারে চৌহালী নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শওকত মেহেদী সেতুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি এ ব্যাপারে জানি না তবে আমি বিষয়টা দেখছি বলে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!