তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে

তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নাম ব্যবহার করে ব্যাক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষসহ ছাত্রদের নামে করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের মেইন রোডে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধনটি করে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমনন্বয়ক নাই। বাদাঘাটের কিছুসংখ্যক লোক তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে।

নিজেদের ভুয়া সমন্বয়ক সাজিয়ে কিন্তু দেশের এই পরিস্থিতিকে পুজি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যাক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়কদের দিয়ে ছাত্রসহ নিরপরাধ মানুষের জড়িয়ে একটি মিথ্যা মামলা করানো হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আলা উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৩) নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্ব্যক পরিচয় ৮০ জনের নামে তাহিরপুর থানায় মামলাটি করেন।

বক্তব্যে তারা আরও বলেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের বেশিরভাগই নিরপরাধ ও ছাত্র। এবং তারা তাহিরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। ভুয়া সমন্বয়ক সেজে ছাত্র ও নিরপরাধ মানুষদের আসামি করে ব্যাক্তিগত আক্রোশে মিটানোর জন্য করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মামলা থেকে তাদের অব্যবহিত দেয়ার জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র জুবায়ের আহমেদ, মোহাম্মদ উজ্জ্বল হাসান, রাহান আহমেদ, ইমন, আব্দুল্লাহ, আজাহারুল ইসলাম, ইসমাঈল জাদিব প্রার্থীব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!