সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।
যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।
এ বাড়ির গাছে ফুল ফল হলে
ও বাড়িতে যেতো আধা।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা।
আজকে সবার বড়ো বড়ো বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ।
বড়ো বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া।
Leave a Reply