সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু: বাবা আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু: বাবা আহত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু: বাবা আহত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু: বাবা আহত

সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু: বাবা আহত

কোচিং এ ভর্তি হওয়ার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বাবার সাথে মোটরসাইকেল যোগে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হন আয়শা আক্তার(১৯)। কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু পথে ঘাতক মাইক্রো চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিভে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন প্রদীপ। এ সময় গুরুতর আহত হন বাবা আনিছুর রহমান।

আয়শা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লী চিকিৎসক আনিছুর রহমানের একমাত্র কন্যা। এবছর জেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষায় ভাল ফলাফল হওয়ার সম্ভাবনা থাকায় কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তার।

আয়শার চাচা নজরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বাবা আনিছুর রহমান সহ মোটরসাইকেল যোগে বাড়ী থেকে বের হন তারা। রংপুর যাওয়ার পথে সকাল সাড়ে দশটার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত হন আনিছুর রহমান। স্থানীয়রা আহত আনিছুর রহমান কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এদিকে সড়ক দুর্ঘটনায় আয়শার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুহুর্তের মধ্যে পল্লী চিকিৎসক আনিছুর রহমানের বাড়ীতে শতশত উৎসুক মানুষের ঢল নামে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানান, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বেতার বার্তা এখনও আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!