ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৩৩ জন ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া অসহায় কল্পনার পাশে উপজেলা প্রশাসন রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার! শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ কমিটির কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: বেকারিকে জরিমানা পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি মিরপুরে ভাঙচুরের পর খুলেছে রাড্ডা সেন্টারের গেট, শুরু টিকাদান রেকর্ড দরপতন: ইরানি মুদ্রার মান ১ ডলারে ২৪ লাখ জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় মাদক ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রাম থেকে আশরাফুল আলম (২০) নামের ওই যুবককে স্থানীয় গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা মিলে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবক ওই গ্রামের আজম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে খবর পেয়ে ওই এলাকার গ্রাম পুলিশ লিটন মিয়া, রমজান আলী বেশ কয়েকজন ছাত্র মিলে ভোটহাট বাজারের পাশে ঘুনাপাড়া রাস্তায় অবস্থান নেয়।

রাত আড়াইটার দিকে একটি প্লাসটিকের বস্তাসহ আশরাফুলকে আটক করে। পরে বিজিবি ও ইউপি সদস‍্যসহ এলাকাবাসীর সামনে বস্তা খুলে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল বের করা হয়। ঘটনাটি ভূরুঙ্গামারী থানা পুলিশকে জানালে রাতেই আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪