ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান সাতকানিয়ায় ভিডিও ফাঁসের জেরে পিডিবি কর্মীকে মারধরের অভিযোগ পর্তুগাল কোচের: ‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ দেশের ২০টি শাখায় নাশকতা ও অগ্নিসংযোগে গ্রামীণ ব্যাংকের তীব্র নিন্দা

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় মাদক ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রাম থেকে আশরাফুল আলম (২০) নামের ওই যুবককে স্থানীয় গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা মিলে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবক ওই গ্রামের আজম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে খবর পেয়ে ওই এলাকার গ্রাম পুলিশ লিটন মিয়া, রমজান আলী বেশ কয়েকজন ছাত্র মিলে ভোটহাট বাজারের পাশে ঘুনাপাড়া রাস্তায় অবস্থান নেয়।

রাত আড়াইটার দিকে একটি প্লাসটিকের বস্তাসহ আশরাফুলকে আটক করে। পরে বিজিবি ও ইউপি সদস‍্যসহ এলাকাবাসীর সামনে বস্তা খুলে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল বের করা হয়। ঘটনাটি ভূরুঙ্গামারী থানা পুলিশকে জানালে রাতেই আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪