মান্দায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বসতবাড়িতে হামলা লুটপাটের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বসতবাড়িতে হামলা লুটপাটের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

মান্দায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বসতবাড়িতে হামলা লুটপাটের অভিযোগ

মান্দা থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
নওগাঁর মান্দায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বসতবাড়িতে হামলা লুটপাটের অভিযোগ

মান্দায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বসতবাড়িতে হামলা লুটপাটের অভিযোগ

নওগাঁর মান্দায় রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে অসহায় প্রতিবন্ধী কালাম হোসেন নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুট পাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত পাঁচ এ আগস্ট সন্ধ্যায় উপজেলার পরানপুর ইউপির কুকরাইল গ্রামের এ ঘটনা ঘটে।

এ ঘটনা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। প্রাণের ভয়ে এক সপ্তাহ ধরে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী কালাম হোসেন জানান, পার্শ্ববর্তী ফারুক হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বসত বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা, জানালা, টিনের চালা রান্নাঘর সহ টিভি ফ্রিজসহ আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

পড়ুন>>সুনামগঞ্জে তিন স্থল শুল্ক স্টেশন বন্ধ: ব্যবসায়ী ও শ্রমিকরা বিপাকে

এতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। এসময় ঘরবাড়ি ছেড়ে কোন রকম জীবন নিয়ে পালিয়ে যায়। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

প্রতিপক্ষের ফারুক হোসেন বলেন বিএনপি’র লোকজনকে মিছিল নিয়ে এসে বাড়ি ঘরে ভাঙচুর করেছে। তবে এই ঘটনার সুস্থ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!