ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার ফ্যাটি লিভার কমানোর উপায়: লিভার সুস্থ রাখতে যে অভ্যাসগুলো সবচেয়ে জরুরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশ পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বর্ণাঢ্য আনন্দ মিছিল কাউনিয়ায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে এক ব‍্যক্তির মৃত‍্যু

শ্রম আইনের মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাজা বাতিল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

বিপ্লবে দেশ নতুন যে বিজয় পেল তা যেন পূর্ণতা পায় -ড.ইউনুস

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রম আইনের মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাজা বাতিল

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছে কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনাল।

বুধবার (৭ আগস্ট) শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে, গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এ মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ ছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি রায়ের বিরুদ্ধে আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। শুনানি শেষে আজ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দিলেন ট্রাইব্যুনাল।

এদিকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যা চূড়ান্তও হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি।

জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। বুধবার (৭ আগস্ট) ইউনূস সেন্টার থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানায়, অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রম আইনের মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাজা বাতিল

আপডেট সময় : ১১:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪