ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: ত্রাণ সহায়তা পেলেও রান্না করতে পারছেন না বানভাসীরা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: ত্রাণ সহায়তা পেলেও রান্না করতে পারছেন না বানভাসীরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: ত্রাণ সহায়তা পেলেও রান্না করতে পারছেন না বানভাসীরা

কুড়িগ্রামে নদ-নদীগুলোর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৯উপজেলার ৫৫টি ইউনিয়নের প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ। ২য় ধাপের বন্যা পরিস্থিতির কোন উন্নতি দেখা যাচ্ছে না । চরাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

আজ বুধবার সারাদিন সরেজমিনে দেখা যায়,জেলার ৪২১টি চর-দ্বীপচর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ৭দিন ধরে বন্যা কবলিত হয়ে পড়েছে মানুষজন। বাড়িঘরে পানি থাকায় লোকজন নৌকায় বসবাস করছেন।

কলা গাছের ভেলায় সম্বল এসব বানভাসীদের। একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকছেন বানভাসীরা। সরকারিভাবে ত্রান সহায়তা পৌঁছলেও বেসরকারিভাবে ত্রান ত্রতপরতা দেখা যাচ্ছে না। অনেকেই ত্রান সহায়তা পেলেও রান্না করার সরঞ্জাম না থাকায় শুকনো খাবারের উপর নির্ভর হয়ে আছেন। একর মধ্যে সব থেকে বিপাকে পড়েছেন গবাদিপশু নিয়ে।

কাঁচা ঘাস ও খড় না থাকায় গবাদিপশুগুলো নিয়ে কষ্টে বানভাসীরা। টিউবওয়েল ও ল্যাট্টিন তলিয়ে থাকায় পয়ঃনিস্কাশনেও বিপাকে তারা। জেলা স্বাস্থ্যবিভাগ থেকে ৮৩টি মেডিকেল টিম কাজ করলেও দুর্গম চরাঞ্চলগুলোতে তাদের দেখা যাচ্ছে না।

চর ভগবতীপুরের বাসিন্দা এরশাদুল হক বলেন, গরু গুলা নিয়ে খুব কষ্টে আছি। আমরা এক বেলা খায়া থাকতে পারলেও অবলা পশু তো পারে না। খুব কষ্ট হচ্ছে।।

আরেক বাসিন্দা চানু বেগম বলেন,স্বামী নাই, ১টা বাচ্চা নিয়া নৌকার মধ্যে আছি। সকাল থেকে আজ অনাহারে। কেউ কোন সহযোগিতা করে নাই। খুব কষ্টে আছি।

বুধবার (১০জুলাই) দুপুর ৩টার জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দেয়া তথ্য বলছে, গত ২৪ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ২২সে.মি., চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৩৫সে.মি,দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৭সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা.মো. মঞ্জুর এ মুর্শেদ বলেন,বন্যা দুর্গত এলাকায় ৮৩টি মেডিকেল টিম কাজ করছে। ২০হাজার খাবার স্যালাইন, ২০হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ৫হাজার মেট্রো ট্যাবলেট বিতরণের জন্য দেয়া হয়েছে।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, গতকাল জেলার নদ-নদীর পানি গুলো সামান্য কমলেও ভারতের উজানে ভারি বৃষ্টিপাত হবার কারণে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়ছে।

অন্যদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে তিস্তা,ধরলাসহ অন্য সব নদ-নদীগুলোতে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করবে।

জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ আব্দুল হাই সরকার জানান, বন্যা মোকাবেলায় আজ বুধবার দুপুর পর্যন্ত, ৫৪২মেট্রিক টন চাল, ৩২লাখ ৮৫হাজার টাকা ও ২৩হাজার ১২০প্যাকেট শুকনো খাবার ৯উপজেলায় বিতরণ চলমান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: ত্রাণ সহায়তা পেলেও রান্না করতে পারছেন না বানভাসীরা

আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪