ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিপোর্টার পদের লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০ জন নিয়োগ মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে যৌথ নিরাপত্তার আহ্বান কাতারের আমিরের গাজীপুরের মকশ বিল: হতে পারে ইকো-ট্যুরিজমের নতুন গন্তব্য ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন পাঠ্যবই জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের আক্রমণে শিশু প্রাণ হারাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক পাকিস্তানে অনলাইনে বাড়ছে শিশুদের নিরাপত্তাহীনতা

রাতের কাল বৈশাখী ঝড়ের তান্ডবে লন্ড-ভন্ড ভূরুঙ্গামারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৩০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধ্যে রাতের ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত সারে তিনটার দিকে এই ঝড় শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা ঝড়ে গাছপালা উপড়ে পড়ে ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে গেছে।

এছাড়া ঝড়ো হাওয়ার সাথে প্রচন্ড বৃষ্টিতে কৃষকের উঠতি ফসল বোরো ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ায় উপজেলা জুড়ে বিদ‍্যুৎ সর্বরাহ বন্ধ রয়েছে। ফলে লোডশেডিং বিরাজ করছে সর্বত্র।সরেজমিনে উপজেলা দেওয়ানের খামার, কামাত আঙ্গারিয়া, বাগভান্ডার, সোনাতুলী, পশ্চিম ছাট গোপালপুর, চর ভূরুঙ্গামারী, পাইকেরচড়া ও ইসলামপুর গ্রাম ঘুরে দেখাগেছে, মধ্যে রাতের ঝড়ের তান্ডবে বিভিন্ন জাতের বড় বড় গাছ উপড়ে পড়েছে।ভেঙ্গে গেছে সুপারিগাছ সহ অন‍্যান‍্য গাছপালা। উড়ে গেছে টিনের চাল ভেঙ্গে গেছে কাঁচা ঘরবাড়ি।ঝড়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আব্দুল গাফফার এর বসত ঘরের উপর বড় একটি কদম গাছ ভেঙ্গে পড়ে পুরো ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একি ইউনিয়নের কামাত আঙ্গারি গ্রামের বাবুল হোসেন বাবলু জানান তার বৃদ্ধ মায়ের থাকার ঘরের উপর একটি বড় গাছ উপড়ে পড়েছে। অল্পের জন‍্য প্রাণে রক্ষা পেয়েছেন তার মা।সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ও শিউলি বেগম দম্পতি জানান, তাদের একমাত্র থাকার টিনসেট ঘরটি ঝড়ে উড়ে গেছে। এখন সন্তানদেরকে নিয়ে খোলা আকাশের নীচে তারা।

পাইকেরছড়া ইউনিয়নের পাইকের ছড়া গ্রামের মেছবাহ, আলম. রানা ও আনোয়ার জানান তাদের গ্রামের ১০-১২টি টিনসেট বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু গাছ পালা ভেঙ্গে পড়েছে।চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক বাবু মিয়া বলেন, পাঁচ বিঘা জমিতে ইরি-বোরো ধান আবাদ করেছিলাম। আড়াই বিঘা জমির ধান কেটেছি বাকি ধান গত রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে। একি ইউনিয়নের মোহাম্মদ আলি,
সাবেক চেয়ারম্যান ফজলুল হক, সুমন শিকদার, আব্দুল সামাদ,আবুল হোসেন, শাহ আলী, সৈয়দ আলী ও মরিয়ম বেগমসহ আরো অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া উপজেলার অন্য ইউনিয়নগুলোতে ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম বলেন, ঝড়ে উপজেলায় কি পরিমান সম্পদের ক্ষতি হয়েছে তা নির্ধারণের কাজ চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়- ক্ষতি নির্ধারণের কাজ চলছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাতের কাল বৈশাখী ঝড়ের তান্ডবে লন্ড-ভন্ড ভূরুঙ্গামারী

আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২