ভূরুঙ্গামারীতে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ৫২৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।
উদ্বোধনী খেলা দুটি ইভেন্টে অনুষ্ঠিত হয়।প্রথম খেলায় বঙ্গসোনাহাট ফুটবল দল শিলখুড়ি ফুটবল দলের মুখোমুখি হয়। এতে বঙ্গসোনাহাট ৩ ও শিলখুড়ি ২ গোলের ব্যবধানে বঙ্গসোনাহাট জয়লাভ করে। অপর দিকে জয়মনিরহাট দল বলদিয়া দলের সাথে মুখোমুখি হয়ে ৩-৩ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। এতে জয়মনিরহাট দল ৩-০ গোলে জয়লাভ করে।ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা যৌথ ভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। উপজেলার অনুর্ধ-১৭ বালকদের দশটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম সায়েম, সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























