উলিপুরে ইভটিজিং করার দায়ে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড
- আপডেট সময় : ১০:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে
উলিপুরে ইভটিজিং করার দায়ে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড
কুড়িগ্রামের উলিপুরে দশম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ইভটিজিং করায় দুলাল (২৪) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২জুলাই) রাত সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান এ দন্ডাদেশ দেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২জুলাই) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের চৌমহনী বাজারে।
জানা গেছে, মঙ্গলবার ওই শিক্ষার্থী কদমেরতল থেকে প্রাইভেট পড়ে সন্ধ্যার দিকে চৌমহনী বাজারে পৌঁছিলে দুলাল(২৩) প্রকাশ্যে ইভটিজিং করে।
এসময় বাজারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর উলিপুর থানার এস আই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে ফেন্সিডিল ও গাঁজা আটকের ঘটনাকে ধামাচাপা দিতে আসামীদের বিভিন্ন পাঁয়তারা
রাত সাড়ে ১০টায় চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডবিধি আইন ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান এ দন্ডাদেশ দেন। ওই যুবক হাতিয়া ভবেশ ফকিরপাড়া গ্রামের মনিরের পুত্র।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, দন্ডাদেশ প্রাপ্ত যুবকে রাতেই জেলাজতে প্রেরণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























