ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

ফেসবুকে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

ফেসবুকে 'অপপ্রচারের' বিরুদ্ধে সংবাদ সম্মেলন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসুদপুর গ্রামের নুরুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

মঙ্গলবার দুপুরে মুকসুদপুর গ্রামে নুরুজ্জামান মিয়া’র বাড়িতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ এপ্রিল মকসুদপুর গ্রামের মাসুম, তাহমিম গং তুচ্ছ বিষয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

এ ঘটনায় আমি দিরাই থানায় মামলা করি। পুলিশ একজনকে গ্রেফতার করলেও তাহমিমসহ বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

নুরুজ্জামান বলেন, ওই পলাতক আসামি তাহমিম গত ২১ জুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মানহানিকর পোস্ট করে। পোস্টে সে উল্লেখ করে, আমরা নাকি তাদের বাড়িতে ডাকাতি করেছি।এ বিষয়ে সত্যতা যাচাই করতে তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।

নুরুজ্জামান বলেন, মাসুম, তাহমিম গং এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মাদক, ডাকাতি, মুর্তি ভাংচুরসহ একাধিক মামলার আসামী।

পুলিশ তাদের এখনো গ্রেপ্তার করতে না পারায় পরিবার নিয়ে আতংকে আছি। করিমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মুকসুদপুর গ্রামের আব্দুল অজুদ চৌধুরী বলেন, ফেসবুকে তাহমিম চৌধুরী নামের আইডি থেকে তাদের বাড়িতে ডাকাতির অভিযোগ এনে কটূক্তি ও অপপ্রচার করে নুরুজ্জামান মিয়াকে অপদস্ত করা হয়েছে। এগুলো মিথ্যা এবং বানোয়াট।

আমরা গ্রামে বসবাস করি। এমন কিছু ঘটলে আমরা দেখতে পেতাম। মকসুদপুর গ্রামের সারজুল মিয়া, আব্দুল ইউছুফ, পরিমল দাস, এলাইছ মিয়া, রায়হান মিয়া বলেন, আমরা এ গ্রামেই বসবাস করি। কারো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে আমাদের জানা নেই।

তারা বলেন দুই আড়াই মাস আগে নুরুজ্জামানের ছেলেকে মাসুম, তাহমিম এবং তাদের লোকেরা কুপিয়ে গুরুতর আহত করে। এরপর থেকে তারা এলাকা ছাড়া।

এই মাসুম, তাহমিম গং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক, ডাকাতি, মুর্তি ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে। এর আগে গ্রামের লোকজন সম্মিলিতভাবে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দিরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর আলোচিত এ মামলার এজহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪