রাণীশংকৈলে কৃষকদের বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে কৃষকদের বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

রাণীশংকৈলে কৃষকদের বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
রাণীশংকৈলে কৃষকদের বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

রাণীশংকৈলে কৃষকদের বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ( উচ্চ ফলনশীল) রোপা আমন ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

জেনে নিন>> আমন ধানের উত্তম বীজতলা তৈরীর কৌশল

এ উপলক্ষ‍্যে বৃহস্পতিবার (২০ জুন) কৃষি অফিস চত্বরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার। এ ছাড়াও অনুষ্ঠানে কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার সহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকারের এ প্রণোদনা কার্যক্রমের বিস্তরিত তথ্য উপস্থাপনা করেন।

পরে উপস্থিত কৃষকদের মাঝে প্রত্যেককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।

কৃষি অফিস সূত্র জানায়, এ মৌসুমে উপজেলায় ২১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ সার ও বীজ দেয়া হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!