ডোমার পৌর সড়কের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে
ডোমার পৌর সড়কের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার বাজার স্টেশন রোডে পৌরসভার আইলাইন সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ই জুন) সকালে শহরের বাটার মোড় শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার চত্বরস্থ স্টেশন রোড সড়কের বন্ধন গ্রুপের বাস্তবায়নে ও ডোমার পৌরসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
বৃক্ষরোপণ কর্মসূচিতে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াছ হোসেন, সমাজসেবক ডাঃ ফিরোজ আলম চিনু, পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, বন্ধন গ্রুপের পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আরিফ বিন রশিদ দ্বিপ, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তানভীর রশিদ তুর্য্য প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























