গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার মূল আসামি ও তার এক সহযোগী গ্রেফতার
কুড়িগ্রামের রাজিবপুরে গৃহবধু ধর্ষণ, ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় মূল আসামি জয়নাল কসাই ও তার সহযোগী আলম কসাইকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। শনিবার দুপুর ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
ধর্ষণ,ও আত্মহত্যার প্ররোচনায় জয়নাল কসাই(৪৮),আলম কসাই(৪০),শুক্কুর কসাই(৫০)ও সোলেমান কসাই(২৯)কে আসামি করে মামলাটি করেন নিহতের মামা আকবর আলী।এরা সবাই রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।
পড়ুন>>পাওনা টাকার জন্য গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ: বিচার না পেয়ে স্বামী-স্ত্রীর বিষপানে স্ত্রীর মৃত্যু
এরই প্রেক্ষিতে রাজিবপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা ও মামলার ১নং আসামি জয়নাল কসাইকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর থেকে এবং আলম কসাইকে একই উপজেলার সানন্দবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আশিকুর রহমান বলেন, গতকাল (৩১ মে) রাতে আত্মহত্যাকারী মেয়েটির মামা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ এলাকার পৃথক দুইটি জায়গা থেকে জয়নাল কসাই ও আলম কসাই নামের দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply