ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত
- আপডেট সময় : ০৭:৪৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়।এ উপলক্ষ্যে পয়লা বৈশাখ সকাল এগারোটার সময় উপজেলা প্রসাশন বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করেন।এ মঙ্গল শোভা যাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে মিলিত হয়।
উক্ত শোভা যাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সহকরারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খাইরুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করে।
মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরের আমতলায় এক পথ সভার আয়োজন করা হয়।এ সময় যাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা প্রমুখ বক্তব্য রাখেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























