ডোমারে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে কুইজ এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
ডোমারে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে কুইজ এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
উপজেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে নীলফামারীর ডোমারে কুইজ এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (২০শে মে) সকাল ১১টায় উপজেলার মটুকপুর স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে এই কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মটুকপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ইসমত আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে সাধারণ সম্পাদক আনজারুল হক, সমাজকর্মী গোলাম কুদ্দুস আইয়ুব প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























