ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি ওহাবুল সম্পাদক কাজল নির্বাচিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৮:০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি ওহাবুল সম্পাদক কাজল নির্বাচিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি ওহাবুল সম্পাদক কাজল নির্বাচিত

নীলফামারীর ডোমার উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি স্থলবন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুল আলম ওহাবুল এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক কাজল।

শনিবার ১৮ই মে সকাল ১০টা থেকে শুরু করে বেলা ১২ টা পর্যন্ত এই ০২ ঘন্টা সদস্যদের প্রতাক্ষ ব্যালট ভোটের মধ্যে দিয়ে (২০২৪-২০২৬)ইং মেয়াদে আগামী ০২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

চিলাহাটি ডাকবাংলো হলরুমের ভোট গ্রহণ কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন মোঃ রাজিউর রহমান রাজু প্রভাষক চিলাহাটি সরকারি কলেজ। সহঃ প্রিজাইডিং হিসেবে দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন মোঃ কাদিমুল ইসলাম প্রিন্স সহকারী শিক্ষক চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়।

ভোট গণনার পর সকল কার্যক্রম সম্পন্ন করে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ রাজিউর রহমান রাজু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার চিলাহাটি স্থলবন্দর প্রতিনিধি মোঃ মাহবুবুল আলম ওহাবুল, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি মোঃ আশরাফুল হক কাজল, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাঈদ প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতেখাইরুল হক টিটু।

ভোট গণনার সময় চিলাহাটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহসানুল কবির, জুয়েল বসুনিয়া, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমান, নাগরিক কমিটির সভাপতি মোহাব্বত হোসেন বাবু, সমাজ সেবক লতিফুল খাবীর প্রধান লাবুসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

ফলাফল পরবর্তীতে নবনির্বাচিত চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সকলের উপস্থিতিতে মত বিনিময় কালে তারা তাদের অঙ্গিকার ব্যক্ত করে বলেন যে চিলাহাটি প্রেসক্লাবের পুর্নাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠনের সময় সকল সদস্যদের সঙ্গে কথা বার্তা বলে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। পরিশেষে নির্বাচন পরিচালনা পর্ষদসহ সকল সহযোগিদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠিতব্য কার্য দিবসের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি ওহাবুল সম্পাদক কাজল নির্বাচিত

আপডেট সময় : ০৮:০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪