মোরেলগঞ্জে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ সদ্য প্রায়াত মো. শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার সকাল ১০ টায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ি দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার প্রায়াত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার ও মাদ্রাসার শিক্ষক মরহুম কারী সাখাওয়াত হোসেনের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের বড় ভাই আলহাজ মো. শাহজাহান আলী তালুকদারের সভাপতিত্বে সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন মরহুমের একমাত্র ছেলে মাদ্রাসার বতর্মান সভাপতি আ্যডভোকেট মো. মাহমুদুল হাসান শুভ, মাদরাসার সুপার মাওলানা আ: হাই সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা মো. সোহরাব হোসেন পাহলান, চৌদ্দঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাসুদ তালুকদার, মাদ্রাসার শিক্ষক যথাক্রমে মো. আ. কাইয়ুম খান, মাওলানা মাহাবুবুবু রহমান, মো. সোয়েব ফকির, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহির আহমেদ প্রমুখ।
সভায় মাদ্রাসার বতর্মান সভাপতি আ্যডভোকেট মো. মাহমুদুল হাসান শুভ তার বাবার অসামাপ্ত কাজ সমাপ্ত করার আশ্বাস প্রদান করেন।
সভাশেষে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও মাদ্রাসার শিক্ষক কারী সাখাওয়াত হোসেনের রুহের মাগফেরাত কামানায় দোয়া মোনাজাত করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























