ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৬:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ'লীগের সাধারণ সম্পাদক ময়নুল গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

উপজেলা পরিষদ নির্বাচনে ডোমারে ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ”লীগের সাধারণ সম্পাদক ময়নুল গ্রেফতার

নীলফামারীর ডোমারে গত ৮ই মে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ফলাফল কক্ষে অতর্কিত ভাবে হামলা ও ভাংচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনুকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশের অভিযানকারী দল।

রবিবার ১২ মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানকারী দলটি রাত আনুমানিক আড়াই ঘটিকার সময় ময়নুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এর আগে এই মামলায় আরও ৫ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন বিঞ্জ আদালত।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছোট রাউতা ফরেস্ট পাড়া এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (৪০), সদর ইউনিয়নের বড় রাউতা থানাপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাকিউল ইসলাম (৪০) ও চিলাই পাগলা বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ দুলু (৩৮) পশ্চিম বোড়াগাড়ি স্কুলপাড়া এলাকার আনছার আলীর ছেলে রিমুন ইসলাম (২৪), পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার আফজাল হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩০), এবং চিকনমাটি পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মরহুম আব্দুল হকের ছেলে সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু (৫৪)।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডোমার থান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী বলেন, রবিবার সকালে গ্রেফতারকৃত ময়নুলকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৮ই মে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় আনারস প্রতিকের পরাজিত প্রার্থী তোফায়েল আহমেদসহ তার কর্মী-সমর্থকেরা উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফল কক্ষে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালায়।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫ থেকে ৭ শত জনকে আসামি করে ডোমার থানায় মামলা নং-০৭ তারিখ ০৯ মে ২০২৪ইং দায়ের করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফলাফল কক্ষ ভাংচুরের মামলায় পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪