ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই কন্ট্রোল রুমে হামলা: গ্রেফতার ৫

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই কন্ট্রোল রুমে হামলা: গ্রেফতার ৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই কন্ট্রোল রুমে হামলা: গ্রেফতার ৫

নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কন্ট্রোল রুমে হামলার ঘটনা ঘটেছে। কন্ট্রোল রুম ভাঙচুর করে পালিয়ে যায় আনারস প্রতীকের প্রার্থীসহ তাদের নেতাকর্মী এবং সমর্থকেরা।

বুধবার রাত সাড়ে নয়টার পর ওই হামলার ঘটনা ঘটে। হামলায়  বন্ধ হয়ে পড়ে কন্ট্রোল রুমের কার্যক্রম।এ ঘটনায় ডোমার থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাচন কমিশন।

 হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আসামীদের আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণার জন্য উপজেলা পরিষদ হল রুমে কন্ট্রোল রুম করা হয়। রাতে ওই কন্ট্রোলরুমে ফলাফল ঘোষণার আগে প্রায় ৪/৫ শতাধিক লোকজন লাঠি সোডা হাতে কন্ট্রোল রুমে প্রবেশ করে অর্তকিত হামলায় ফলাফল ঘোষণার কার্যক্রম বিঘ্নিত হয়। এক পর্যায়ে রাত সোয়া ১১ টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং নির্বাচন কমিশন কর্তৃক বেসরকারি ফলাফল ঘোষণায় নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি অভিযোগ করে বলেন, ‘আনারস প্রতীকের প্রার্থী সদ্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদের পরাজয় নিশ্চিৎ হয়ে তিনি ও তার ভাই ডনের নেতৃত্বে শতাধিক লোকজন লাঠি সোটা হাতে কন্ট্রোল রুমে অতর্কিত হামলা চালিয়ে চেয়ার টেবিল আসবাব ও জানালা দরজা ভাঙচুর করে। শান্তিপূর্ণ নির্বাচনকে কলঙ্কিত করে ফলাফল ছিনিয়ে নেয়ার জন্য তিনি এ অপচেষ্টা চালায়। এসময় তারা এ নির্বাচন মানেন না বলেও শ্লোগান দেন। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে তারা সটকে পড়েন’।

এ বিষয়ে কথা বলতে আনারস প্রতীকের প্রার্থী ও সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদের মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য প্রদান করা সম্ভব হয়নি।

মামলার ব্যাপারে তদন্ত কর্মকর্তা এস আই শাকিল বলেন, আজ বৃহস্পতিবার ভোর রাতে (০৯.০৫.২০২৪ইং) উপজেলা নির্বাচন কমিশন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং০৭। গতকাল বুধবার রাতে শর্টগানে ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। দুপুরে আসামিদের জেলা আদালতে প্রেরণ করা হয়।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন আলী বলেন, ৫/৭ শত জনকে অঞ্জাতনামা আসামী করে মামলা দায়ের করেছে উপজেলা নির্বাচন কমিশন। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে সাত প্রাথীর্কে হারিয়ে প্রথম নারী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আক্তার সুমি। তিনি টেলিফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ (আনারস) প্রতীক পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট।

পড়ুন>>মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের বর্ষা বিপুল ভোটে জয়ী

তোফায়েল আহমেদ ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অপরদিকে ফার্মাসিষ্ট সরকার ফারহানা আকতার সুমি নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যর পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির পদে রয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই কন্ট্রোল রুমে হামলা: গ্রেফতার ৫

আপডেট সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪