ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

ফারাক্কার প্রভাবে পদ্মার মরণদশা ৪৯ বছরে পদ্মা হারিয়েছে তার স্বাভাবিক নাব্যতা

রাজশাহী থেকে ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০৯:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

ফারাক্কার প্রভাবে পদ্মার মরণদশা ৪৯ বছরে পদ্মা হারিয়েছে তার স্বাভাবিক নাব্যতা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারাক্কার প্রভাবে পদ্মার মরণদশা ৪৯ বছরে পদ্মা হারিয়েছে তার স্বাভাবিক নাব্যতা

পদ্মার কূল আছে, কিনারাও আছে। তবে নেই উত্তাল সেই জলরাশি। উজানে ভারত ফারাক্কা বাঁধ দেওয়ায় ৪৯ বছরে পদ্মা হারিয়েছে তার স্বাভাবিক নাব্য। একসময়ের প্রমত্তা পদ্মা এখন যেন খালে পরিণত হয়েছে।

ফারাক্কা চুক্তি অনুযায়ী বাংলাদেশ যে পরিমাণ পানি পায় তা পদ্মা নদীর জন্য অতি সামান্য। পানি না থাকায় এর বিরূপ প্রভাবে রাজশাহী অঞ্চলের প্রাকৃতিক পরিবেশসহ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই এ অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭৫ সালে চালু হয় ফারাক্কা বাঁধ।১৯৭৭ সালে ভারতের সঙ্গে প্রথম গঙ্গার পানি চুক্তি সই হয়। সঙ্গে যুক্ত ছিল গ্যারান্টি ক্লজ। সামরিক সরকার এরশাদের আমলে এ চুক্তি দুবার নবায়ন হয়। ১৯৮২ সালে চুক্তির মেয়াদ শেষ হলে একই বছর সমঝোতা স্মারক সই হয়। তবে বাদ দেওয়া হয় গ্যারান্টি ক্লজ। যেখানে ছিল বাংলাদেশের হিস্যার ৮০ শতাংশ পানি পাওয়ার নিশ্চয়তা। সবশেষ ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি যে গঙ্গা চুক্তি করা হয় তাতেও রাখা হয়নি গ্যারান্টি ক্লজ। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি উভয় দেশ পাবে।

তবে সরেজমিন দেখা গেছে, একসময়ের উত্তাল পদ্মা এখন পানিশূন্য। এরসঙ্গে সংযুক্ত ২৭টি শাখা নদী অস্তিত্ব সংকটে।

২০২৫ সালে শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তি। তার আগেই পদ্মাসহ যৌথ নদী বাঁচাতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে বরেন্দ্র অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। ক্ষতিগ্রস্ত হবে অন্তত দুই কোটি মানুষ।

নদী গবেষক মাহাবুব-সিদ্দীকী বলেন, পঁচাত্তরের পর থেকে পদ্মার ক্ষতি শুরু হয়েছে। এখন চরম হুমকির মুখে। গঙ্গায় উত্তাল পানি থাকলেও খরা মৌসুমে পদ্মা থাকে পানিশূন্য। ফারাক্কার প্রভাবে পদ্মার ২৭টি শাখা নদীও অস্তিত্ব সংকটে।

রাজশাহী পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, পদ্মার মূল পয়েন্টে যে পরিমাণ পানি তাকে সেখান থেকে শুকনা মৌসুমে ৩৫ হাজার কিউসেক করে উভয় দেশ পানি পায়। কিন্তু ভরা মৌসুমে পদ্মার কতটি গেট খুলতে পারবে সেই বিষয়ে চুক্তিতে কিছু উল্লেখ নেই। পদ্মা রক্ষায় আগামী চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাবরিনা নাজ বলেন, কূটনৈতিক দুর্বলতায় পদ্মা ক্রমেই মরা নদীতে পরিণত হচ্ছে। নদীগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তরাঞ্চলের আবহাওয়া ক্রমেই রুক্ষ হয়ে আসছে। যা মরুকরণের অশনি সংকেত।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফারাক্কার প্রভাবে পদ্মার মরণদশা ৪৯ বছরে পদ্মা হারিয়েছে তার স্বাভাবিক নাব্যতা

আপডেট সময় : ০৯:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪