পাইকগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে তরমুজ চাষী
খুলনার পাইকগাছায় চলন্ত গাড়ী থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ইউসুফ সানা (৬০) নামে এক তরমুজ বিক্রেতার পকেট হতে ১লাখ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর ছেলে বায়োজিদ জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে পিতা পুত্র দু’জনে তরমুজ বিক্রয়ের ১লাখ ১২ হাজার টাকা নিয়ে ডুমুরিয়ার ১৮ মাইলে নামেন। গাড়ী পরিবর্তন করে খুলনা-পাইকগাছা গামী যাত্রিবাহী বাসে উঠে পিছনের সিটে পুত্র ও সামনের সিটে পিতা বসেন। এ সময় ভদ্রবেশী অজ্ঞান পার্টির সদস্যরা পিতার সিটের পাশে বসেন।
তারা কথা বার্তার এক পর্যায়ে পরস্পরে পান-সুপারী বিনিময় করেন। এরই মধ্যে পিতা ইউসুফ সানা জ্ঞান হারালে অজ্ঞান পার্টির সদস্যরা সব টাকা নিয়ে কপিলমুনির মোড়ে এসে দ্রুত নেমে পড়ে দৌড় দেয়। মুহুর্তেই টের পেয়ে পুত্র গাড়ি থেকে নেমে তাদের ধরার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরবর্তীতে পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে আহতের চিকিৎসার খোজ খবর নেয়।ওসি মোঃ ওবায়দুর রহমান জানান,এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply