চিলমারীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু
- আপডেট সময় : ১১:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
চিলমারীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু
কুড়িগ্রামের চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালের দিকে উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে তিনি মারা যান।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রোকোনুজ্জামান সরকার জানান, রমনা ব্যাপারীপাড়া গ্রামের মৃত: আছুরুল্ল্যাহ ব্যাপারীর ছেলে নজির হোসেন পারিবারিক একটি বিষয় নিয়ে দুঃশ্চিতায় ছিলেন।
এছাড়াও সকাল থেকে প্রচন্ড দাবদাহের কারণে তিনি বারবার পানি খাচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি অচেতন হয়ে পরে যান। এর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ধারনা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক জানান, ওই বৃদ্ধের মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























