নাগেশ্বরীতে প্রাণি সম্পদ অফিসে টেকনিসিয়ান নিয়োগসহ একাধিক অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে প্রাণি সম্পদ অফিসে টেকনিসিয়ান নিয়োগসহ একাধিক অনিয়মের অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী প্রাণি সম্পদ অফিসে অনিয়মতান্ত্রিক পন্থায় টেকনিসিয়ান নিয়োগে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নারায়নপুর ইউনিয়নে একজন এল এস পি সম্প্রতিকালে মারা যান। বিধি মোতাবেক প্যানেল নিয়োগ করে সেখান থেকে একজনকে নিয়োগ দেওয়ার কথা কিন্ত রাতারাতি মোটা অংকের টাকার বিনিময়ে অন্য এক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
একই পন্থায় নাগেশ্বরী পৌরসভা ও বেরুবাড়ী ইউনিয়নে একজন করে মোট ৩জনকে সম্প্রতিকালে বিধি বর্হিভুত পন্থায় নিয়োগ দেওয়া হয়েছে।
যাহা সরেজমিনে তদন্ত করলে আসল রহস্য বেড়িয়ে পড়বে বলে অভিজ্ঞ মহলের ধারণা। অপরদিকে একটি সুত্র জানিয়েছে প্রাণি সম্পদ মেলার নামে প্রায় আড়াই লক্ষ টাকা বাজেট দেখানো হলেও নামে মাত্র মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সবচেয়ে বড় দুগ্ধ খামারী নাখারগঞ্জের মোস্তাফিজুর রহমান অভিযোগ করে জানায়, নাগেশ্বরীতে বড় দুগ্ধ খামারটি তার অথচ, আমাকে মেলা সংক্রান্ত কোন তথ্যই দেয়া হয় নি। এমনকি আমি নাগেশ্বরী প্রাণি সম্পদ অফিসের কোন পরামর্শ ও সহযোগিতা পাইনি আজ অবধি।
নাগেশ্বরী সদরের খামারী হারিসুল বারি রনির অভিযোগ করে বলেন আমি একজন আদর্শ খামারী হওয়া সত্বেও মেলা সম্পর্কে আমি কিছুই জানিনা।
এছাড়াও নাখারগঞ্জের রাশিদুল ইসলামসহ অনেক খামরী অভিযোগ করে বলেন, অফিসের ইচ্ছা মত তাদের পকেটের কিছুর খামারীদের দাওয়াত দিয়ে এনে নাম মাত্র মেলা করে থাকেন।
সরেজমিনে গিয়ে দেখার যায় স্টলে উন্নত জাতের প্রাণি ও মান সম্মত কোন প্রদর্শনী নাই।
এছাড়াও ব্যানার বা নাম ছাড়াই স্টলগুলোর দেয়া হয়েছে। শুধু তাই নয় স্টলের কি জাতের প্রাণি বা প্রদর্শনী তা বোঝার কোন সুযোগ নেই। ঘটনার বিষয়ে সঠিক তদন্ত দাবি করেন প্রদর্শনীতে অংশগ্রহণ থেকে বাদ পড়া খামারীরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রজি হননি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























