ফুলবাড়ীতে ২ টাকায় ইফতার বাজারের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে ২ টাকায় ইফতার বাজারের উদ্বোধন
ফুলবাড়ীতে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মাঝে নাম মাত্র ২ টাকায় ইফতার বিক্রি করেছ ‘ফাইট আনটিল লাইট’ (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২২ মার্চ) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিক্রির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই ২ টাকার ইফতারের বাজার কার্যক্রম চালানো হবে বলে সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান।
উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতারের প্যাকেট বিক্রি করা হয়।
ক্রেতারা বলেন, আমরা চরাঞ্চলের মানুষ আজকে দুই টাকা দিয়ে ইফতারের প্যাকেট পেলাম এটা আমাদের জন্য উপকারে লাগল।
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম জানান, আমাদের চরণ চলে অসহায় গরীব মানুষের মাঝে আজকে ফুল নামে সংস্থা মাত্র ২ টাকায় ইফতারের বাজার করলো এতে আমার ওয়ার্ডের লোকজনের জন্য উপকার হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি ফুল সংগঠনের পরিচালক আব্দুল কাদের ভাইকে।
সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘দীর্ঘদিন থেকে ফাইট আনটিল লাইট (ফুল) সংগঠন গরীব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে মানুষকে বেড়িয়ে এসে সম্মানের সাথে বাঁচবার জন্য ২ টাকা করে নিচ্ছি।


























