ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার

নরসিংদী থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • আপডেট সময় : ০৮:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৩৪১ বার পড়া হয়েছে

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার

দীর্ঘদিন পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী আসামীকে গ্রেপ্তার করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া (রাঙ্গামাটি) এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুর স্ত্রী আছিয়া বেগম ওরফে আকলিমা এবং একই এলাকার নুরু মিয়ার স্ত্রী জুলেখা বেগম।

তারা উভয়ই ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের সাজাপ্রাপ্ত আসামী।

ওসি তানভীর আহমেদ জানান, নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আব্দুল গাফ্ফার (পিপিএম-বার) ও সহকারী উপপরিদর্শক দীপক কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাপাড়া এলাকা হতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আসানীদ্বয় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার মাদক মামলার আসামী। অত্র মামলায় ব্রাহ্মনবাড়িয়ার বিজ্ঞ আদালত তাদেরকে যাবজ্জীবন সাজা দেয়।

‍্যএছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল। পরে তাদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪