যারা বলেন গণতন্ত্রের চর্চা নেই তাদের দেশে কতখানি আছে
- আপডেট সময় : ০৫:২৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে
আমাদের দেশে যদি গণতন্ত্রের চর্চা না হয়, যারা বলেন গণতন্ত্রের চর্চা নেই তাদের দেশে কতখানি আছে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে।
সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের গঠনতন্ত্র একটা রয়েছে এই ধারাকে অক্ষুন্ন রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জনগণের চিন্তা করছেন,জনগণকে আরও কিভাবে সম্পৃক্ত করবেন,দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার চিন্তা করছেন।
কাজেই কোন দেশ কি বললো আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হলো আমাদের জনগণকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো,আমরা আমাদের গণতন্ত্রেন চর্চাটা আরও কিভাবে সুন্দর করবো এগুলো আমাদের বিষয়।
এছাড়াও তিনি আরও বলেন জেলা লেভেলে মানীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নৌকা প্রতিক থাকবে না। যে পারে সে নির্বাচন করবে স্থানীয় সরকারে। তাই আমরা মনে করি আমাদের দেশে যদি গণতন্ত্রের চর্চা না হয় যারা বলেন গণতন্ত্রের চর্চা নাই তাদের দেশে কতখানি আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে।
৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি সাংবাদিকের প্রশ্নে এসব কথা বলেন।
পরে তিনি সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সমাবেশে যোগ দেন। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি ডা: হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের এমপি সৌমন্দ্রে প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪আসনের এমপি বিপ্লব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন প্রমুখ।
সমাবেশে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























