ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

কুড়িগ্রামে পৌর আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা: সদর ছাত্রলীগ সম্পাদক সহ গ্রেপ্তার ২

সাইয়‍্যেদ বাবু রংপুর ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ৪৫২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে পৌর আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা: সদর ছাত্রলীগ সম্পাদক সহ গ্রেপ্তার ২

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে পৌর আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা: সদর ছাত্রলীগ সম্পাদক সহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামে সড়কে সাইড দেয়াকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও পরিবহন ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহান (৪০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দুর বিরুদ্ধে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি, ঝিনুক মিয়াকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে পুলিশ।

নিহত সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাটিরপাড় এলাকার মৃত: আমজাদ হোসেন বুলুর ছেলে। এ ঘটনায় মটর শ্রমিক ব্যবসায়ীরা ঘটনার পর থেকে শহরের ঘোষপাড়া, কাঁঠালবাড়ি, পাটেশ্বরীসহ গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত সোহানের বন্ধু খন্দকার রেদোয়ান মাহমুদ বলেন, আমরা সোহানসহ তিনজন বন্ধু শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে সামনে দাড়িয়ে ছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির সামনে এসে ছিটকে পরে। তখন আমরা আহত মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে একটি অটোতে করে হাসপাতালে পাঠাই। পরে আমরা শহরের দিকে আসার সময় কয়েকটি মোটরসাইকেলে করে এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু তার দলবলসহ আমার জীপ গাড়িকে পথ রোধ করে। কিছু বুঝে উঠার আগে আমাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সোহান।

তিনি আরও বলেন, পরে আমার বন্ধু সোহান আহত হলে ছাত্রলীগ নেতা নিজেই আমাদের নামিয়ে দিয়ে গাড়িতে করে তাকে হাসাপাতাল নিয়ে আসে। পরে হাসপাতালের সামনে এসেও ছাত্রলীগ নেতা ও তার দলবল আবারও সোহানকে মারধোড় শুরু করে। আমরা এসে আহত সোহানকে হাসাপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত: ঘোষণা করেন।

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কাজিউল ইসলাম জানান, নিহত সোহান পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ছিলেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় স্বজনরা থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় রেজভী কবির চৌধুরী বিন্দু ও ঝিনুক মিয়াকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে পৌর আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা: সদর ছাত্রলীগ সম্পাদক সহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪