শিক্ষাই দেশ ও জাতিকে বিশ্বের সামনে তুলে ধরতে সাহায্য করে বললেন -মন্ত্রী দিলীপ মন্ডল
- আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
শিক্ষাই দেশ ও জাতিকে বিশ্বের সামনে তুলে ধরতে সাহায্য করে বললেন -মন্ত্রী দিলীপ মন্ডল।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর বিধান সভা কেন্দ্রের ঐতিহ্যবাহী সেন্ট পলস উচ্চবিদ্যালয় পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক প্রোগ্রামে অংশ নেন পশ্চিম বাংলা র বিধান সভা কেন্দ্রের বিধায়ক ও পশ্চিম বাংলা সরকারের পরিবহন মন্ত্রী এবং তৃনমূল দলের অন্যতম নেতা দিলীপ মন্ডল।
তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, শিক্ষাই দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কারণ যার মধ্যে শিক্ষা নেই তার সমাজের সামনে কোন দাম থাকেনা। তাই দেশ ও জাতিকে উচ্ছ শিখরে পৌছে দিতে চাই জাতির শিক্ষা।
এই শিক্ষা দেশ ও জাতি গঠনে বড় ভূমিকা পালন করে। আজকের সমাজের মধ্যে শিক্ষা র অভাবে দেশ ও জাতিকে পিছিয়ে দিচ্ছে। তাই সকলের কাছে আবেদন করেন যে তার নিজ নিজ বাচ্চাদের মধ্যে শিক্ষার আলোকে ধরিয়ে দিতে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের রেভারেন্ড বিশপ ছাড়া অন্যান্য শিক্ষক, শিক্ষিকা,প্রাক্তন, বর্তমান ছাত্র, ছাত্রীরা ও তাদের অভিভাবকরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























