ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন তথ্য: সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার

নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৭:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।।

নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার দিয়ে অবৈধভাবে অন্যের জমি থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। এতে করে বালু উত্তোলন স্থানে গভীর গর্ত হওয়ায় পার ভেঙ্গে পাশের জায়গা জমি ভেঙ্গে যাচ্ছে। রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারের পূর্বে মিনা বাজার সংলগ্ন নদীর পারে এই বালু উত্তোলনের কারখানা।

স্থানীয়রা বলেন. মামুন ও লাভলু দীর্ঘদিন থেকে নদীর খাস জমির বালুসহ বিভিন্ন জমি থেকে জোর পুর্বক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। শুধু তাই নয়, সরকারী ভাবে নদী খননের বালু বিক্রি করা ছিল তাদের প্রধান ব্যবসা।

স্থানীয় বিধবা মর্জিনা বেগম বলেন,” আমার জমি নদীতে ভাঙ্গি গেইছে, আমরা কি করি খামো, আমার তো কোন করি খাবার উপায় নাই” তার মধ্যে এমরা দিঘি দিয়ে বালু তুলবার লাগছে”।

আয়শা বেগম অভিযোগ করে বলেন,” আমার নদী ভাঙ্গা মানুষ, থাকার জায়গাটাও নাই, ওয়াবদাত ঘর তুলি আছি, তাও ভাঙ্গি দিবার নাকছে। নদীর পারে এহনা চর জাগছে, সেটি এহনা কালাই বুনি খামো, তার ও জো নাই, আমার জমিতে জোর করি বালু তোলে, কবার গেইলে, আমাক ধোমক দিয়ে থুয়ে দেয়। আমরা গরিব মানুষ আমাক কাইও দেহেনা, মানুষ ও দেহেনা, সরকারও দেহেনা”।

বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আকুতি জানায় ভুক্তভোগীরা। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

আপডেট সময় : ০৭:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪