মান্দায় নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক

মান্দায় নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
মান্দায় নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা

নওগাঁর মান্দায় নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

নওগাঁ-৪ মান্দা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম ব্রহানী সুলতান মামুদ গামাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিটির আহ্বায়ক খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈনিক নেতৃবৃন্দ, সুধিসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ ও বেসরকারি ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও দলিল লেখক সমিতিসহ অনেকে সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শেখ আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওশাদ আলী, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম, আলতাফ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, অফিসার ইনচার্জ (ওসি) মেজাম্মেল হক কাজীসহ দলের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

One response to “মান্দায় নব-নির্বাচিত এমপিকে নাগরিক সংবর্ধনা”

  1. Syeda Moslema Begum says:

    Congregation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!