মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপের শুভেচ্ছা নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ।

মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্ৰামের ভোটকেন্দ্রে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুল গেটের বাইরে অবস্থান নিয়ে স্কুলের ভেতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারে স্কুলের দরজায়। এ সময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।

সাবিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফার বাবলু জানান, আমাদের স্কুলে নৈশ্যপ্রহরী ছিলেন। গ্ৰাম পুলিশ‌ও পাহারায় ছিল। অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনের কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।

চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে দেখেন চারজন লোক মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন,‌ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।তথ্য সুত্র

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!