কুড়িগ্রামে ভোট বর্জনে বিএনপি ও অঙ্গ সংগঠনের গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৮:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৭৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ভোট বর্জনে বিএনপি ও অঙ্গ সংগঠনের গণসংযোগ ও লিফলেট বিতরণ করে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভুয়া – ডামি এবং প্রহসন মূলক নির্বাচন অভিহিত করে বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলার নেতা কর্মীরা।
শনিবার (৩০ ডিসেম্বর)বিকাল থেকে সন্ধ্যার পর পযর্ন্ত কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় বাজারের এন আর প্লাজা মার্কেট, নসর উদ্দিন মার্কেট সহ কুড়িগ্রাম পৌরসভার হাটির পাড়া, হাসপাতাল পাড়া, ঘোষপাড়াসহ বিভিন্ন পাড়া মহল্লায়, লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় তারা নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানান।
গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক, জেলা যুবদল সহ-সভাপতি, মোঃ শফিকুল ইসলাম, যুবদল নেতা কাইয়ুম, রয়েল, ছাত্রদল নেতা হীরক, বিল্লু প্রমুখ।
অপরদিকে, পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ি – বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না গিয়ে অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যানের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন, বিএনপির অংগ সংগঠনের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাঃসম্পাদক, আল হামিদুজ্জামান হামিদ, কুড়িগ্রাম জেলা যুবদল নেতা মাসুদ রানা বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক এনা, মামুন, মোঃ আজিজুল হক, মোঃ এরশাদুল হক প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























