সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে অভিনব কায়দায় ডিমের খাঁচায় ফিটিংকৃত ফেন্সিডিলসহ ১জন আটক
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিনব কায়দায় ডিমের খাঁচায় ফিটিংকৃত ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী পৌরসভাধীন আলেপের তেপতিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি মোঃ মফিজুল ইসলাম (৬২) অটোরিকশায় অভিনব কায়দায় প্লাস্টিকের কোয়েল পাখির ডিমের খাঁচায় ফিটিংকৃত অবস্থায় ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এসময় মাদক কারবারিকে আটক করে সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























